মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কুড়িগ্রামে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি
/ ৯১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের তৎপরতায় একটি ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার, চুরি যাওয়া আলামত উদ্ধার এবং গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাতে মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় স্বামী পরিত্যক্তা এক শ্রমজীবী নারী তার শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনজন দুষ্কৃতিকারী কৌশলে ভাড়াটিয়া ঘরের দরজার সিটকানি বাইরে থেকে খুলে মুখোশ পরে ঘরে প্রবেশ করে। পরে তারা ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে। তাদের মধ্যে দুইজন সংঘবদ্ধভাবে ওই নারীকে ধর্ষণ করে এবং অপর একজন তার ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি চৌকস তদন্ত দল তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঢাকা জেলার সাভার থানাধীন রাজাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌস নামে একজনকে এবং মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকা থেকে জয়নাল ওরফে কর্নাল নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, মামলার ঘটনায় চুরি যাওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি ফেরদৌসের বিরুদ্ধে পূর্বে তিনটি চুরির মামলাসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অপর এক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ ও প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে এমন একটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটনকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে দেখছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights