রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান ঈদগাঁওতে প্রথমবারের মতো কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত এলাকায় ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক রাজশাহী বোর্ডে HSC-২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়, সবার কাছে দোয়া চাইলেন দুলাল উদ্দিন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ চরভাগা শনিকান্দি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গণতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৈনিক লোকসমাজ পত্রিকার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান। নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান
/ ৩৩ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা।

কুড়িগ্রাম, ৩১ অক্টোবর, শনিবার।

কুরআনের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা এলাকার তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান, কুরআন ও আমপারা সবক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ বেলাল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম; আলহাজ্ব আহসান শামীম জিন্নুরাইন, প্রতিষ্ঠাতা, খান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; রাজু আহম্মেদ, আব্দুর রাজ্জাক, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, পবিত্র কুরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবজীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। নতুন প্রজন্মকে কুরআনের সঠিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। তিনি এ ধরনের শিক্ষামূলক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পবিত্র কুরআনের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও আদর্শ চরিত্র গঠনে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা মনে করেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, দেশ ও জাতির কল্যাণ এবং সবার সুখ-শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights