রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ. গাইবান্ধা পুরাতন বাজার ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনে এমপি আব্দুল করিম ঠাকুর গাঁও জেলায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ঃ যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত। জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ তম উদযাপন উপলক্ষে নবনির্বাচিত সভাপতি,মোঃ আলমগীর গনি ও মহাসচিব,মুহাম্মদ মুনজুর হোসেন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা। কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান ঈদগাঁওতে প্রথমবারের মতো কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত এলাকায় ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট
/ ৩৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট

হাসান হাওলাদার | বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রিন্টিং ও প্যাকেজিং কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা কারখানার শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট-২ কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার অ্যাকাউন্টস ম্যানেজার নাঈমুর রহমান হৃদয় জানান, শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে একটি ট্রাকযোগে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল কারখানার প্রধান ফটকে আসে। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তারক্ষীকে বিভ্রান্ত করে কারখানার ভেতরে প্রবেশ করে।

ভেতরে প্রবেশের পর ডাকাতরা অস্ত্রের মুখে কারখানার কয়েকজন শ্রমিক ও কর্মচারীকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা কারখানার অফিস কক্ষের আলমারি ভেঙে শ্রমিকদের বেতনের জন্য রাখা নগদ ২২ লাখ টাকা নিয়ে যায়। পাশাপাশি বিভিন্ন মূল্যবান মালামালও লুট করে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, নগদ অর্থসহ লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় ১ কোটি টাকারও বেশি। প্রায় ছয় ঘণ্টা কারখানার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে রাত ১২টার দিকে ডাকাত দলটি ট্রাকযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এমনকি ঘটনাটি সম্পর্কে কোনো মন্তব্য করতেও অপারগতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights