বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন পরিচয় পর্বের নামে জবি বাসে ‘র‍্যাগিং’, ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো জার্মানির ৩টি অত্যাধুনিক হেমোডায়ালাইসিস মেশিন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল ভালো ফলনের প্রথম শর্ত হলো উন্নতমানের বীজ নির্বাচন..আর এসএম সাজেদুল করিম নৃগোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড প্রধানমন্ত্রী তারেক রহমান তৈরী করেছেন -মির্জা ফখরুলঃ ভূরুঙ্গামারীতে গাঁজা গাছ জব্দ, পালাতে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করল অভিযুক্ত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুর গাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধ জাল বিরোধী অভিযানঃ
/ ৮৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ঠাকুর গাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধ জাল বিরোধী অভিযানঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও জেলা।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মৎস্য ও জলজ সম্পদ রক্ষায় ভোররাতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উপজেলার বুনিয়াডাঙ্গী-কাশীপুর এলাকায় তীরনই নদীর পানি নিয়ন্ত্রণ ব্রিজের পরবর্তী বিভিন্ন স্থানে এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন নদী থেকে বিপুল পরিমাণ মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে রয়েছে:

১২টি রিংজাল

৪টি ঘুপসি জাল

৫টি কারেন্ট জাল

পরবর্তীতে জব্দকৃত এই অবৈধ জালগুলো বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে সকলের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমবায় অফিসার, উপজেলা মৎস্য অফিসারসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের বংশবৃদ্ধি রক্ষা এবং ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার রোধে প্রশাসনের এই ধরনের জনস্বার্থমূলক ও কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights