বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সিলেট শাহজালাল রহ. এর মাজারে মদ-গাঁজা বন্ধ ঘোষণার পরদিনই বদলি ডিসি সারওয়ার আলম।
/ ৬৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬, ২:০৩ পূর্বাহ্ন

সিলেট শাহজালাল রহ. এর মাজারে মদ-গাঁজা বন্ধ ঘোষণার পরদিনই বদলি ডিসি সারওয়ার আলম।
আল আমিন সুমন আহমদ
উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ

সম্প্রতি সিলেট শাহজালাল মাজারে মদ-গাঁজা বন্ধ ঘোষণার পরদিনই বদলি ডিসি সারওয়ার আলম
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলি করা হয়েছে।

রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

যার একদিন আগেই হযরত শাহপরাণ (রহ.) মাজারে গিয়ে মাজার ব্যবস্থাপনায় একগুচ্ছ কঠোর নির্দেশনা দিয়েছিলেন ডিসি সারওয়ার আলম। গত শুক্রবার (২০ জুন) জুমার নামাজের আগে মাজার মসজিদে দেওয়া বক্তব্যে তিনি মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, দানবাক্সের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং মাজারকেন্দ্রিক উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়নের আহ্বান জানান।

একইসাথে মাজার প্রাঙ্গণে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এটি আইনত অপরাধ এবং পবিত্র স্থানে অপরাধ সংঘটনেরও শামিল। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং কঠোর শাস্তি নিশ্চিত করার ঘোষণাও দেন তিনি।

সেই তিন ইউনিয়নের নাম পরিবর্তনে এবার প্রধানমন্ত্রীর চিঠি
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে হযরত শাহজালাল (রহ.) মাজারে নতুন দানবাক্স স্থাপন করে জেলা প্রশাসন এবং দরগাহের তিনটি দানের ডেগ সিলগালা করে দেওয়া হয়। প্রশাসনের ভাষ্যে, দান প্রক্রিয়া সুশৃঙ্খল ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ। তবে এ পদক্ষেপের প্রতিবাদে সেই রাতেই মাজার প্রাঙ্গণে হাজারো ভক্ত-অনুসারী বিক্ষোভ করেন।

জেলা প্রশাসক প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ নেই। তবে মাজার ব্যবস্থাপনায় রদবদলের ঘোষণা ও এর জেরে সৃষ্ট বিক্ষোভের ঠিক একদিনের মাথায় এই বদলির ঘটনা সিলেটজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

গত বছর ১৮ আগস্ট তিনি সিলেটে এসে যোগদান করেছিলেন। সাদাপাথর কাণ্ড, সিলেট শহরের ফুটপাতের হযবরল অবস্থা, সিলেটবাসীর সব সমস্যা তুড়ি মেরে সমাধান করেছিলেন তিনি। জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights