
সেতাবগঞ্জে শত শত মুসল্লির অংশগ্রহণে কালিমা পতাকা মিছিল
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরশহরে কালিমা পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য মিছিল করেছেন শত শত ধর্মপ্রাণ মুসলমান। বৃহস্পতিবার (২৫ জুন) বাদ আসর সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে কালিমা খচিত পতাকা বহন করেন। মিছিলটি সেতাবগঞ্জ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাট রামপুর, মাধবপুর হয়ে সুলতানপুর এলাকায় গিয়ে শেষ হয়।
আয়োজকদের মতে, ইসলামের মূল বাণী “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)” সম্বলিত কালিমা পতাকা মুসলিম উম্মাহর ঐক্য, ঈমানি চেতনা ও ধর্মীয় পরিচয়ের প্রতীক। বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অবমাননা, ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং মুসলিম সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠ থেকে শুরু হওয়া কালিমা পতাকা মিছিলে অংশগ্রহণ করেন শত শত ধর্মপ্রাণ মুসল্লি।





