বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
/ ১৩১ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
আসন্ন এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে আজ ২৫ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন।
তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং সকল ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুষ্ঠু ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল, শেরপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ/প্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও পরীক্ষার সুষ্ঠু ও সফল আয়োজন নিশ্চিতকল্পে গৃহীত করণীয়সমূহ যথাযথভাবে প্রতিপালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights