বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধা সদরে আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালন করা হয়
/ ৩০ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

গাইবান্ধা সদরে আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালন করা হয়

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

এসো মাদক পরিহার করি দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ পালন করা হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ত্রন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসুচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক গুলো প্রদক্ষিন করে। শোভাযাত্রাটিতে বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন রফিকুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম পৌর প্রশাসক মুশফিকুর রহমান জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহারের সামাজিক শারীরিক ও মানসিক বিপর্যয় সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি মাদক থেকে মানুষকে সচেতন করা সহ মাদক পাচাঁর প্রতিরোধে দেশীয় ও আন্তর্জাতিক ভাবে নানা পদক্ষেপ তুলে ধরা হয়।

শেষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাদকদ্রবো প্রতিরোধ নিয়ে চিত্রাঅঙ্কন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ২১ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ খাতা কলম স্কেলসহ কয়েক প্রকার শিক্ষা উপকরন সামগ্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights