বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনার পূর্বধলায় আস-সুফফা সেবা সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
/ ২৮ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

নেত্রকোনার পূর্বধলায় আস-সুফফা সেবা সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

সাগর আহমেদ জজ, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার পূর্বধলায় সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন আস-সুফফা সেবা সংস্থা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার সংশ্লিষ্ট পূর্বধলা বাজার তারাকান্দা এলাকায় দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আস-সুফফা সেবা সংস্থার আয়োজিত এ ক্যাম্পে এলাকার অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আস-সুফফা সেবা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights