বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মানবাধিকার সংস্থার প্রবাসী কল্যাণ সম্পাদক মনজুর ইসলাম
/ ৭৯ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

মানবাধিকার সংস্থার প্রবাসী কল্যাণ সম্পাদক মনজুর ইসলাম

সোনারগাঁও প্রতিনিধি:ইমন মিয়া
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ (Human Rights Alive)-এর আগামী ১ বছরের জন্য ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৩ জুন ২০২৬ তারিখে সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা পিয়ের জর্জিও কারিনচি (Pier Giorgio Carinci), সভাপতি শিব্বির মাহমুদ এবং সাধারণ সম্পাদক কাজী আওলাদ হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে প্রবাসীদের অধিকার রক্ষা ও মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ‘প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক’ পদে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ও জনপ্রিয় সাংবাদিক মঞ্জুরুল ইসলাম (মনজুর ইসলাম)।

​সাংবাদিক মনজুর ইসলাম এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় তাঁর নিজ এলাকা সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নসহ পুরো উপজেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয় সাধারণ মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছেন। জামপুর গ্রামের বাসিন্দারা জানান, মনজুর ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতো একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ এই পদে আসীন হওয়ায় এলাকার মানুষ অত্যন্ত গর্বিত।

সোনারগাঁও অঞ্চলের বহু মানুষ জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। অনেক সময়ই প্রবাসে এই অঞ্চলের প্রবাসীরা নানা ধরনের আইনি জটিলতা, নির্যাতন কিংবা মানবাধিকার লঙ্ঘনের শিকার হন। এলাকাবাসী দৃঢ়ভাবে আশা প্রকাশ করেন যে, সাংবাদিক মনজুর ইসলাম তাঁর এই নতুন সাংগঠনিক দায়িত্বের মাধ্যমে প্রবাসীদের পাশে দাঁড়াবেন এবং কোনো প্রবাসী যদি প্রবাস জীবনে অমানবিক পরিস্থিতির মুখোমুখি হন, তবে তাদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

​এদিকে নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পিপি (নারায়ণগঞ্জ জজ কোর্ট) অ্যাডভোকেট ইসরাফিল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ হানিফ ভূঁঞা (এম.এ, এম.এড)। এছাড়া সহ-সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক আল আমিন খন্দকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা টেলিভিশনের সিনিয়র সাব-এডিটর, সাংবাদিক রুহুল আমিন দায়িত্ব পেয়েছেন।

​সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, নতুন কমিটির সকল সদস্য মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং হিউম্যান রাইটস অ্যালাইভ-এর কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করবেন।

​নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে সাংবাদিক মনজুর ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় জানান, “আমাকে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। প্রবাসীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা, অথচ প্রবাসে অনেকেই চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হন। আমি আমার সর্বোচ্চ শক্তি ও মেধা দিয়ে তাদের অধিকার সুরক্ষায় এবং যেকোনো আইনি সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights