কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নর ঝিড়ারপাড় গ্রামে দু,র্বৃত্ত,দের হামলায় শফিকুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নর ঝিড়ারপাড় গ্রামে দু,র্বৃত্ত,দের হামলায় শফিকুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (আজ) সন্ধ্যায় নিজ বাড়ির পাশের সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা শফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রাস্তার পাশের একটি বিলে ফেলে রেখে পালিয়ে যায়। নিহত শফিকুল মো. দুলা মিয়ার ছেলে এবং ঝিড়ারপাড় গ্রামের বাসিন্দা।
স্থানীয় পথচারীরা বিল থেকে গুঙ্গানির শব্দ শুনে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ ইসলাম জানান,
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হ,ত্যা,কাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





