বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
/ ৭০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদূদাতা, ২৮ জুন ২০২৬: কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় একযোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, অপুষ্টিজনিত জটিলতা কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবার ৬ থেকে ৫৯ মাস বয়সী স্বাভাবিক শিশুর পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও এ কর্মসূচির আওতায় রয়েছে। জেলার প্রত্যন্ত ও দুর্গম চরাঞ্চলের শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। চরাঞ্চলের ২ শতাধিক কেন্দ্রসহ পুরো জেলায় মোট ২ হাজার ৭০টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এই বৃহৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মাঠে কাজ করছেন ৪ হাজার ১৩৬ জন স্বেচ্ছাসেবী এবং ২৪০ জন সুপারভাইজার। প্রতিটি কেন্দ্রে শিশুদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক ডা. নুরনেওয়াজ আহমেদসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতিটি অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে জেলার কোনো শিশুই এ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights