
“সেবার ব্রতে চাকরি”
বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্নঃ
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
[পুুলিশ মিডিয়া সেল, ঠাকুরগাঁও
তারিখ-২৮ জুন ২০২৬ খ্রি.]
অদ্য ২৮ জুন ২০২৬ খ্রিঃ, রোজ রবিবার, ঠাকুরগাঁও জেলা পুলিশের ব্যবস্থাপনায় পুলিশ লাইন্স মাঠে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন করা হয়। দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে নিম্নোক্ত তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়—
১। ১৬০০/১০০০ মিটার দৌড়
২। লং জাম্প ও
৩। হাই জাম্প
উক্ত কার্যক্রমে ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন মহোদয় উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম তদারকি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি জনাব কাজী এহসানুল কবীর, বিশেষ পুলিশ সুপার, সিআইডি মহোদয়, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল সদস্যগণ।
দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার মহোদয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান। তিনি নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন না করার জন্য তিনি সকলকে সতর্ক করেন। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছ প্রক্রিয়ার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
পরিশেষে, আগামীকাল অনুষ্ঠিতব্য তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকাল ৮.০০ ঘটিকায় পুলিশ লাইন্স, ঠাকুরগাঁও মাঠে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করেন।
বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।





