মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কুড়িগ্রামে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গোবিন্দগঞ্জে কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
/ ৫২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:২১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি | মোঃ আবু জাফর মন্ডল
ফসলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার -এ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’।
সোমবার (২৯ জুন) ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এক্সটেনশন এর স্থানীয় উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আক্তার সেবু-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অসক কুমার রায় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহান।
বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এবং কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আধুনিক কৃষি প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন ও টেকসই কৃষি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। একইসঙ্গে তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী, সাংবাদিক, কৃষি উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রদর্শনী স্টল, যেখানে উন্নত জাতের বিভিন্ন ফসল, কৃষিপণ্য ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।
স্টলগুলো ঘুরে দেখে কৃষকরা নতুন প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন কৃষকদের জ্ঞান বিনিময়, প্রযুক্তি গ্রহণ এবং কৃষিখাতে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরিতে এই পার্টনার কংগ্রেস নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights