
সিলেট গার্ডেন টাওয়ারে সিলবারাকাহ ট্রাভেলসের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ
সিলেট নগরীর গার্ডেন টাওয়ারে নতুন যাত্রা শুরু করেছে সিলবারাকাহ ট্রাভেলস। এ উপলক্ষে রবিবার (২৮ জুন ২০২৬) প্রতিষ্ঠানটির উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন এবং দোয়া পরিচালনা করেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে সিলবারাকাহ ট্রাভেলসের সফলতা, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির সেবার মান, সততা ও বিশ্বস্ততা বজায় রেখে গ্রাহকদের আস্থা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল কাইউম, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা ফজলে রাব্বী সাঈদ, আজিজুর রহমান, মাওলানা মারুফ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত ব্যক্তিদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।





