বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আছিমের চকপাটুলী এলাকায় প্রবাসীর বাড়িতে হামলা, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট
/ ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

আছিমের চকপাটুলী এলাকায় প্রবাসীর বাড়িতে হামলা, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম ইউনিয়নের চকপাটুলী এলাকায় সৌদি প্রবাসী মোঃ নাজমুল ইসলামের বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫/০৬/২০২৬ ইং তারিখে রাত ২ টায় একদল দুর্বৃত্ত প্রবাসী মালিকানাধীন ওই বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা ভাঙচুর চালিয়ে বাড়ির বিভিন্ন আসবাবপত্র নষ্ট করে।সেই সাথে বাড়ির চারপাশে সদ্য নির্মিত টিনের তৈরি বাউন্ডারি বেড়া দাঁড়ালো রাম দা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ভাংচুর করে। এ বিষয়ে ফুলবাড়িয়া থানায় বেশ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সহ কয়েকজনকে আসামি করে অভিযোগ পত্র দায়ের করা হয়েছে

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা মুখোশ পরিহিত অবস্থায় ছিল এবং তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা সবাইকে ভয়ভীতি দেখিয়ে আলমারি ও ডেস্ক সহ ঘরের বিভিন্ন স্থান তল্লাশি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থের পরিমাণ ৩-৪ লক্ষ টাকার বেশি।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাতের বেলায় হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি কয়েকজন লোক দ্রুত পালিয়ে যাচ্ছে। আমরা ভয়ে এগোতে পারিনি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হামলার ভয়াবহতা থেকে তিনি নিজের পরিবারকে রক্ষা করতে পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল করেন। দ্রুততার সাথে ফুলবাড়ীয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এরং পরিস্থিতি শান্ত করে।বিষয়টি আঁচ করতে পেরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।অপরাধীদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন‌ ভূক্ত ভোগি পরিবার সহ এলাকাবাসী।

এ বিষয়ে প্রবাসী নাজমুল হাসান স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন । পুলিশ জানিয়েছে, অভিযোগ অনুযায়ী তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights