মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১ সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা
/ ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার জুড়ে রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, উপজেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পিপিএম। তিনি বলেন, একই স্থানে উপজেলা এবং ঘোষিত পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসন জরুরি ভিত্তিতে এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) গভীর রাতে উপজেলার এর জুনদহ এলাকায় বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ এবং পূর্বের উত্তেজনার জেরে শুরু হওয়া ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় গুরুত্বপূর্ণ ঢাকা-রংপুর মহাসড়কের এলাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় বিএনপি ও জামায়াত। একই সময় একই স্থানে দুই রাজনৈতিক পক্ষের অবস্থান কর্মসূচির ঘোষণায় পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন, পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪৪ ধারা বলবৎ থাকাকালীন চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সভা-সমাবেশ এবং যেকোনো ধরনের উসকানিমূলক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে পলাশবাড়ী এলাকায় উত্তেজনা বাড়ছে। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। বর্তমানে পুরো পলাশবাড়ী উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে দলীয় কোন্দল ও পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights