বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাজিরপুরের দীঘিরজান বাজারের সরকারি খাস জমিতে অবৈধ গৃহনির্মান
/ ১৭৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন

নাজিরপুরের দীঘিরজান বাজারের সরকারি খাস জমিতে অবৈধ গৃহনির্মান

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীঘিরজান বাজারের সরকারি খাস জমিতে অবৈধ ভাবে গৃহনির্মান করেছেন আওয়ামীলীগ নেতার ইন্ধনে গোপাল ঋষি, গৌতম, উত্তম, গৌরাঙ্গ। নাজিরপুর উপজেলার সর্ববৃহৎ বাজার দীঘিরজান। প্রতি বছর প্রায় এক কোটি টাকার মত সরকারী রাজস্ব আদায় হয়। বাজারের নিজস্ব সরকারী খাস জমির স্বল্পতার জন্য দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে গরু-ছাগলের এবং টোহা বাজার বসে। ফলে ছেলেদের খেলার মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে ও ছাত্র- ছাত্রীদের পাঠদানের অনুকূল পরিবেশ হারাচ্ছে। বাজারের পশ্চিম ও পূর্ব পার্শ্বে রয়েছে সরকারি খাস জমি। পশ্চিম পার্শ্বের সরকারি খাস জমিতে স্হানীয় (সাবেক প্রভাবশালী) ১নং মাটিভাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পদক বাপ্পি মজুমদার ও সুশীল মজুমদার অবৈধ ঘরবাড়ী নির্মান করে জবর দখলে আছেন।‌‌ ইজারাদার ও ভূক্তভূগীরা সহকারী কমিশনার (ভূমি) সপথ বৈরাগীকে অবহিত করলে তিনি কোন কার্যকারী পদক্ষেপ গ্রহন করেন নাই ।সম্প্রতি পূর্ব পার্শ্বের সরকারী খাস জমিতে কাসেম বালীর রাইচ মিল বিক্রি করায় জনৈক আসমত আলী হাওলাদার ব্যবসা পরিচালনা করেন।আসমত আলী হাওলাদার উক্ত ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি থাকায় আওয়ামীলীগ সরকারের সময় ঘর সংস্কার করতে না দেওয়ার কারনে স্থাপনা ধ্বংস হয়ে পরিত্যক্ত জায়গায় পরিনত হলে সেখানে হাটের সময় টোহা বাজার বসতো । আর সেখানে আওয়ামীলীগ নেতার ইদ্বনে সুযোগ সন্ধানী গোপাল ঋষি , গৌতম, উত্তম, গৌরাঙ্গ সরকারী খাস ভূমিতে সরকারী বিধি নিষেধ অমান্য করে জ্ববর দখলে ঘর নির্মাণ করছেন। এ ব্যাপারে বাজার ইজারাদার ও ভূক্তভূগীরা কয়েক দফা নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন । এক পর্যায়ে নাজিরপুর ভূমি অফিস থেকে তহসিলদার তাদের অবৈধ নির্মানের বাধা প্রদান করলে সঙ্গিও গ্রাম পুলিশ সহ সবাই কে গায়ে হাত তোলা সহ লাঞ্ছিত করেন এবং সরকারী খাস ভূমির গাছ কেটে টোহা বাজারের জায়গায় ঘর নির্মাণ করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) দখলদারদের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন নাই ।গোপন সূত্রে জানা যায় নাজিরপুর ভুমি অফিসের এক শ্রেণীর দালালদের অবৈধ যোগসাজশে এই নির্মান কাজ করছেন।বাজারের বনিক সমিতির সভাপতি অসুস্থ থাকায় নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেল সিকদারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।চেয়ারম্যান রাসেল সিকদার বলেন, আমি সহকারী কমিশনার (ভূমি) সপথ বৈরাগী কে বার বার অবহিত করে কোন প্র্কার সহযোগিতা পাই নাই। তার কারনে অবৈধ দখলদার উৎসাহিত হচ্ছে ।এ ব্যাপারে রেভিনিউ ডেপুটি কালেক্টর ও এজ্রিকিউটিভ ম্যজিস্ট্রেট মোঃ রুবাইয়াত ফেরদৌস বলেন বিষয়টি আমি জেনেছি , সরজমিনে যাব । গোপাল ঋষি গং বাজারের সরকারী খাস জমি নিজের রেকর্ডিও জমি হিসেবে দাবী করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights