বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
১৮৩ বছরের প্রাচীন জুনিয়াদহ খন্দকার পাড়া, বড় জামে মসজিদ
/ ২৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:০৪ অপরাহ্ন

১৮৩ বছরের প্রাচীন জুনিয়াদহ খন্দকার পাড়া, বড় জামে মসজিদ

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকারপাড়ায় অবস্থিত জুনিয়াদহ জামে মসজিদ প্রায় ১৮৩ বছরের ইতিহাস বহন করে চলেছে। প্রাচীন স্থাপত্যশৈলী, দৃষ্টিনন্দন নির্মাণকৌশল এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে মসজিদটি আজও দর্শনার্থীদের মুগ্ধ করে।

ভেড়ামারা-জুনিয়াদহ বাজারের অদূরে অবস্থিত এই তিন গম্বুজবিশিষ্ট মসজিদের সামনে রয়েছে প্রশস্ত বারান্দা। বারান্দার সামনেই রয়েছে প্রাচীরঘেরা সুবিশাল প্রবেশদ্বার এবং শানবাঁধানো ছোট ও বড় দুটি পুকুরঘাট, যা মসজিদের সৌন্দর্যকে আরও অনন্য করে তুলেছে।

মসজিদের শিলালিপি থেকে জানা যায়, বাংলা ১২৫০ সনে (প্রায় ১৮৩ বছর আগে) মুন্সি এরাদতুল্লাহ মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে বাংলা ১৩৯২ সনে জুনিয়াদহ জামে মসজিদের নির্বাহী কমিটির উদ্যোগে এর সংস্কারকাজ সম্পন্ন হয়।

মসজিদের পাশে একটি মাদ্রাসা রয়েছে। বিপরীত পাশে রয়েছে শানবাঁধানো ছোট ও বড় পুকুরঘাট। জানা যায়, ২০০৭ সালে প্রতিষ্ঠাতা ড. আব্দুর রশিদের অর্থায়নে খন্দকার মো. কাশেম ট্রাস্ট-এর উদ্যোগে এই পুকুরঘাট দুটি নির্মিত হয়।

ছোট আকৃতির প্রাচীন ইট, টালি, চুন-সুরকির গাঁথুনি এবং মজবুত সীমানাপ্রাচীর আজও অতীতের স্থাপত্য ঐতিহ্যের স্মৃতি বহন করছে। সময়ের পরিক্রমায় বহু পরিবর্ত@ন এলেও ভেড়ামারার এই প্রাচীন তিন গম্বুজবিশিষ্ট জুনিয়াদহ জামে মসজিদ এখনো ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights