বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধার ফুলছড়ি ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা শঙ্কায় ২৫ পরীক্ষার্থী
/ ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:০৯ অপরাহ্ন

গাইবান্ধার ফুলছড়ি ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা শঙ্কায় ২৫ পরীক্ষার্থী

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন পরীক্ষার্থীর ফলাফল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় কেন্দ্রটির দুটি কক্ষে বসা নিয়মিত পরীক্ষার্থীদের কাছে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্র বিতরণ করা হয়।
পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে সেই প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষা শেষে লিখিত প্রশ্নপত্র মিলিয়ে দেখার পর তারা বুঝতে পারেন যে, তাদের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। ‎এ ঘটনার পরপরই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা কেন্দ্রসচিব ও ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস. এম. আসাদুল ইসলামের কাছে অভিযোগ জানান। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে কলেজ প্রাঙ্গণে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় জমে।
‎ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রি কলেজ এবং ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ২৫ জন পরীক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, তারা পরীক্ষার সময় বুঝতেই পারেননি যে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে বিষয়টি জানতে পেরে তারা হতবাক হয়ে পড়েন। তাদের আশঙ্কা, এ ভুলের কারণে তাদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যেতে পারে।
অভিভাবকদের অভিযোগ, কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষা বোর্ডের দ্রুত কার্যকর সিদ্ধান্ত দাবি করেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ এস. এম. আসাদুল ইসলাম বলেন, যে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে, সেই প্রশ্নপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। বিষয়টি আমি শিক্ষা বোর্ডকে জানিয়েছি এবং তাদের সঙ্গে আলোচনা হয়েছে। অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে কলেজ প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়।
ফুলছড়ি ফাঁড়ি পুলিশের ওসি মশিউর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতাউর রহমান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সম্পূর্ণ দায় কেন্দ্র সচিবের। বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসানোর কথা। একই সঙ্গে প্রশ্নপত্র বিতরণের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করারও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights