
নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ২ জুলাই ২০২৬ খ্রি. তারিখে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ১৪৩ শেরপুর-১, হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক জনাব এ বি এম মামুনুর রশিদ, উপপরিচালক স্থানীয় সরকার মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তার, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব মোঃ আব্দুল আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুরের আমীর মাওলানা হাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব এবং সুধীবৃন্দ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।





