বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল: বালিয়াডাঙ্গীতে হেল্প ডেস্ক, কলম-স্কেল থেকে চিকিৎসা সহায়তা
/ ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল: বালিয়াডাঙ্গীতে হেল্প ডেস্ক, কলম-স্কেল থেকে চিকিৎসা সহায়তা

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

এইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সহযোগিতা করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা কলেজ ইউনিট। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ এবং অভিভাবকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি ‘হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে।

হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী কলম, পেন্সিল, স্কেলসহ জরুরি শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি, স্যালাইন সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও অসুস্থতা বা জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা ও স্বল্প সময়ের বিশ্রামের সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও মানসিক স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারে এবং অভিভাবকদের ভোগান্তি কমে—এ লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ ইলিয়াস আলী হৃদয়।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল ছাত্রদলের এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থী ও জনসেবামূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights