বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন
/ ১৫৪ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এলডিপি) ২০২৬-এর নতুন সদস্যদের ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শুক্রবার (০৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সেন্ট্রাল অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডারেটর শফিকুল আলম, প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্যবৃন্দ ও ক্লাবের সাবেক নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আকিজ গ্রুপ, কাজী এন্ড কাজী টি, টপারস একাডেমি, বার্জার পেইন্টসসহ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ক্লাবের অ্যালামনাইবৃন্দ এবং ক্লাবিংয়ের অভিজ্ঞতা কিভাবে তাদের কর্পরেট জীবনে হেল্প করেছে তার স্মৃতিচারণ করেন। পাশাপাশি বক্তারা কর্পোরেট, ব্যাংকিং সেক্টর ও সিভিল সেক্টর নিয়ে আলোচনা করেন এবং পেশাগত জীবনে নিজেদের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন। সবশেষে ক্লাবের নবীন সদস্যদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন। 

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি একেএম তামীম রাহমান বলেন, “দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে সক্ষম করে গড়ে তোলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে বরাবরের মতোই ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মূলত শিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের মাঝে একটি কার্যকরী সেতু হিসেবে কাজ করছে আমাদের এই ক্যারিয়ার ক্লাব।”

সাধারণ সম্পাদক রাব্বানী রাশা রাতুল বলেন, “এলডিপি হলো ক্লাবের সদস্য সংগ্রহ প্রক্রিয়া। এই প্রোগ্রামের সাথে যুক্ত শিক্ষার্থীরা পাবে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ, ক্লাবের বিশেষায়িত টিমে কাজের অভিজ্ঞতা, এক বছর মেয়াদী ট্রেইনিং ও সেশনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়া তোলার সুযোগ। আমাদের জবিতে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ক্যারিয়ার ক্লাব ৪৫টি কোম্পানি নিয়ে সফলভাবে জব ফেয়ারের আয়োজন করেছে গত বছর। আসলে প্রত্যেক শিক্ষার্থীর মাঝেই কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকে আর ক্লাবিং মূলত সেই সুপ্ত স্কিল প্রকাশ ও অনুশীলনের সুযোগ করে দেয়।”

ক্লাবের মডারেটর শফিকুল আলম বলেন, “ক্যারিয়ার গঠন করা মূলত আপনার কাজ। ক্যারিয়ার ক্লাব শুধু আপনাকে ক্যারিয়ারে সাহায্য করবে। ক্যারিয়ার ক্লাব বিভিন্ন সেশন, ইভেন্ট, প্রোগ্রামের মাধ্যমে আপনাকে কর্পোরেট বিষয়ক তথ্য এনে দিবে, কানেক্টিভিটির সুযোগ এনে দিবে। কিন্তু সেই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগিয়ে ক্যারিয়ার গঠন করার দায়িত্ব আপনার।”

উল্লেখ্য,  লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এলডিপি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম। অসংখ্য আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাচাই করে ১০০ জন শিক্ষার্থীকে এই বছর ক্লাবের বিশেষ সদস্যপদ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে নিয়োগ দিয়ে এই প্রোগ্রামের সাথে যুক্ত করা হয়েছে। এলডিপি’র অধীনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের একবছর ধরে ধাপে ধাপে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের দক্ষতা যাচাইয়ে বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনী প্রতিযোগিতা আয়োজন করা হয়। যার মাধ্যমে তারা একুশ শতকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে গড়ে সক্ষম হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights