বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন পরিচয় পর্বের নামে জবি বাসে ‘র‍্যাগিং’, ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো জার্মানির ৩টি অত্যাধুনিক হেমোডায়ালাইসিস মেশিন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল ভালো ফলনের প্রথম শর্ত হলো উন্নতমানের বীজ নির্বাচন..আর এসএম সাজেদুল করিম নৃগোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড প্রধানমন্ত্রী তারেক রহমান তৈরী করেছেন -মির্জা ফখরুলঃ ভূরুঙ্গামারীতে গাঁজা গাছ জব্দ, পালাতে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করল অভিযুক্ত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত
/ ১৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আজ ৬ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক জনাব এ বি এম মামুনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শেরপুরের উপপরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

বৈষম্যহীন সমাজ বিনির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পল্লী উন্নয়ন নীতি ও কৌশল প্রণয়ন, পল্লী উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকে মূল আলোচ্য বিষয় হিসেবে বিবেচনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তাগণ দেশের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর জনাব মো. সাখাওয়াত হোসেন; জেলা মৎস্য কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ; উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর; জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম; শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা; বিশিষ্ট সমাজসেবী মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়া; বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির রাজনীতিক জনাব মো. আব্দুল আউয়াল চৌধুরী, ব্র‍্যাক শেরপুরের প্রতিনিধি মিজ্‌ ফারহানা মিল্কীসহ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং বিআরডিবির শ্রেষ্ঠ উপকারভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া পোল্ট্রি ও গাভী পালন কার্যক্রমের জন্য ৬ জন উপকারভোগীর মধ্যে মোট ৭,৮০,০০০/- (সাত লক্ষ আশি হাজার) টাকা বিতরণ করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights