বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দেওটি ইউনিয়নের মুহুরিগঞ্জ–আমিশাপাড়া প্রধান সড়কের বেহাল দশা: ২০ বছরের অবহেলা, অসমাপ্ত প্রকল্পে তদন্তের দাবি।
/ ৩২ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

দেওটি ইউনিয়নের মুহুরিগঞ্জ–আমিশাপাড়া প্রধান সড়কের বেহাল দশা: ২০ বছরের অবহেলা, অসমাপ্ত প্রকল্পে তদন্তের দাবি।

রিপোর্টার:আলমগীর হোসেন
বিজয়২৪ টিভি প্রতিনিধি

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরিগঞ্জ বাজার থেকে আমিশাপাড়া বাজার পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ২০০৩ সালে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর গত দুই দশকে এটি আর নতুন করে পাকা করা হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমে সড়কটি কাদামাটি, গর্ত ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজারো মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে সড়কটির উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ হয় এবং কাজও শুরু হয়েছিল। তবে অজ্ঞাত কারণে কিছু দূর কাজ করার পর প্রকল্পটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর কোনো অগ্রগতি হয়নি।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের প্রশ্ন, কী কারণে প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ হলো? কারা এর জন্য দায়ী? কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক।

স্থানীয়দের আরও অভিযোগ, দেওটি ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে অবহেলার শিকার। অথচ এটি এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান পথ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতায় জনদুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।
এ অবস্থায় এলাকাবাসী অবিলম্বে সড়কটির অসমাপ্ত উন্নয়নকাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন। পাশাপাশি বর্ষা মৌসুমে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে সড়কটি ড্রেজার বা ডেকু দিয়ে সমান করে প্রয়োজনীয় ইটের খোয়া ফেলারও আহ্বান জানিয়েছেন, যাতে মানুষ অন্তত কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সড়কটির উন্নয়ন এবং প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কারণ তদন্তে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights