মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কুড়িগ্রামে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৫৫ লাখ টাকার একাডেমিক ভবন বরাদ্দ।
/ ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:২০ অপরাহ্ন

হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৫৫ লাখ টাকার একাডেমিক ভবন বরাদ্দ।

মারুফ আহমদ হৃদয়, বিশেষ প্রতিনিধি, বড়লেখা মৌলভীবাজার।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়নের হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণের বরাদ্দ পাওয়ায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বদরুল ইসলাম।

তিনি বলেন, এটি শুধু বিদ্যালয়ের নয়, সমগ্র সুজানগর ইউনিয়নবাসীর জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও গৌরবের সংবাদ।

চেয়ারম্যান বদরুল ইসলাম জানান, বিদ্যালয়টি তাঁর শ্রদ্ধেয় চাচা আলহাজ্জ সামছুল হক প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘদিন তিনি নিজস্ব অর্থায়নে বিদ্যালয় পরিচালনা করে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর ত্যাগ, দূরদর্শিতা ও শিক্ষাবান্ধব উদ্যোগ আজ নতুন একাডেমিক ভবনের মাধ্যমে আরও সমৃদ্ধ হতে যাচ্ছে।

তিনি এ উন্নয়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষা মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন এবং বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন মিটুর সহযোগিতার কথা উল্লেখ করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

চেয়ারম্যান আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এমপিওভুক্তকরণ, নতুন একাডেমিক ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছেন।

তিনি জানান, তাঁর উদ্যোগে বিদ্যালয়ে ইতোমধ্যে একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ লাখ টাকা ব্যয়ে মাঠে মাটি ভরাট, প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে একটি ডিজিটাল ব্লক ও একটি স্যানিটারি ব্লক নির্মাণ, ৩ লাখ টাকা ব্যয়ে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ-সেট সরবরাহ, ১২৬টি ছাতা বিতরণ এবং সরকারি বরাদ্দের একটি ডিপ টিউবওয়েল স্থাপন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক, নিরাপদ ও মানসম্মত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠাতা আলহাজ্জ সামছুল হকের শিক্ষা বিস্তারের স্বপ্ন বাস্তবায়নে নতুন মাত্রা যোগ হবে।

শেষে বিদ্যালয়ের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights