বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।
/ ১২৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

গফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল
গফরগাঁও, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাঙা রেললাইনে পাটের বস্তা ও খড় দিয়ে আটকে পড়া ট্রেন পারাপার করলে প্রায় ত্রিশ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে মশাখালী রেলওয়ে স্টেশনের ছেড়ে আসার পর ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন যাত্রা বিঘ্নিত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতার হোসেন বলেন, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গফরগাঁও -মশাখালী স্টেশনের মধ্যবর্তী ফকিরবাড়ী স্থানীয় লোকজন রেল লাইনে ভাঙা দেখতে পান। এ সময় দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন মশাখালী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে ফকিরবাড়ী নামক এলাকা অতিক্রম করে আসছিল। এ অবস্থায় লোকজন অগ্রসর হয়ে সংকেত দিয়ে ট্রেনটি থামান। এতে অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। খবর পেয়ে সংশ্লিষ্টরা গফরগাঁও থেকে গিয়ে ভাঙা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে আটকে থাকা কমিউটার ট্রেন গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। এতে প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

ওসি আকতার হোসেন আরও বলেন, ভাঙা রেললাইনটি মেরামতের কাজ চলছে এবং বর্তমানে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights