
পূর্বধলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদের ছেলে ইশতিয়াক
সাগর আহমেদ জজ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় নতুন আঙ্গিকে আগামী
আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইশতিয়াক আহমেদ বাবু। তিনি পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও দুই মেয়াদের সফল উপজেলা চেয়ারম্যান মরহুম মোস্তাক আহমেদের জ্যেষ্ঠ সন্তান।
এক বিবৃতিতে ইশতিয়াক আহমেদ বাবু পূর্বধলাবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “আমার বাবা তাঁর কর্মদক্ষতা ও জনসেবার মাধ্যমে উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আপনারা সবাই তাঁকে প্রাণ দিয়ে ভালোবাসতেন।”
বাবার অসমাপ্ত কাজ ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আপনাদের প্রতি আমার আকুল প্রার্থনা—আমাকে সহযোগিতা করুন। আমি যেন নির্বাচিত হয়ে বাবার সুনাম রক্ষা করতে পারি এবং পূর্বধলার জনসেবা ও সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পারি।”
বিবৃতির শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে দেশপ্রেম ও জনকল্যাণে সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।





