বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
​ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
/ ১২১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

​ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার

​ জামালপুরের ইসলামপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো.জুবায়ের বলেছেন, “গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না। সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম গতিশীল করা অসম্ভব।”

​সোমবার (১৩জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​নবাগত ইউএনও বলেন, জনগণের সমস্যা,সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

​ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী,তথ্য ও বিজ্ঞানপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, দৈনিক ইত্তেফাক ও ৭১ টিভির ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন, প্রতিদিনের বাংলাদেশের হোসেন রানা, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আলমাছ হোসেন আওয়াল এবং এশিয়ান টিভির প্রতিনিধি রুবেল মিয়া।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দিনকালের প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল,কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ,গ্লোবাল টেলিভিশনের জামালপুর প্রতিনিধি ফিরুজ শাহ,দৈনিক জনকণ্ঠের সৈয়দ এনামুর রকিব,যুগান্তরের রহিমা সুলতানা মুকুল,গণবার্তার মশিউর রহমান টুটুল,দৈনিক আলোকিত সকাল রফিকুল ইসলাম রঞ্জু, দৈনিক মানবাধিকার হাসর আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

​মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন বিদ্যমান সমস্যা,জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় নবাগত নির্বাহী কর্মকর্তার সামনে তুলে ধরেন। সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত ইউএনও শাহ মো. জুবায়ের সাংবাদিকদের সব ধরনের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানান।

​

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights