বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জবি ফিন্যান্স বিভাগের উদ্যোগে যৌন হয়রানি প্রতিরোধ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত
/ ৪৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

জবি ফিন্যান্স বিভাগের উদ্যোগে যৌন হয়রানি প্রতিরোধ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

​জবি প্রতিনিধি

​জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের উদ্যোগে যৌন হয়রানি ও নিপীড়নমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের লক্ষ্যে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৬’-এর আলোকে একটি বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।

​কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বায়েজিদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমীন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ও জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া। এছাড়াও কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যৌন নিপীড়ন বিরোধী কমিটির সদস্য ও জবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিন্যান্স বিভাগের ছাত্র উপদেষ্টা শেখ আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, “Prevention is better than cure। অর্থাৎ, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আমরা প্রতিকারের চেয়ে প্রতিরোধকে অধিক গুরুত্ব দেই, এজন্যই আমাদের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কারণ, আমরা চাই না আমাদের সাথে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, আমরা সচেতন হবো যেন এধরণের ঘটনা আমাদের সাথে কখনো না ঘটে।”

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. নাফিসা রওনক বলেন, “অনেক সময় আমাদের প্রত্যাশার বাইরেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমরা অনেক সময় সম্পর্কের ছলে বা ঠাট্টা করে অপরকে আঘাত দিয়ে ফেলি। আমরা এখন প্রাপ্তবয়স্ক। ছেলে-মেয়ে নির্বিশেষে আমাদের সবার আচরণই সংযত করা দরকার, কারণ হয়রানি যে কারোর সাথেই হতে পারে।”

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে আয়োজন করার জন্য বিভাগীয় প্রতিনিধিদের বলা হয়েছে। ফিন্যান্স বিভাগ সর্বপ্রথম ও বৃহৎ পরিসরে কর্মশালাটি আয়োজন করায় ফিন্যান্স বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।

মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন সে পশু হয়ে যায়, আর যৌন নিপীড়ন মানুষকে পশু বানিয়ে তোলে। র‍্যাগিংও এক ধরনের নিপীড়ন। আমরা ক্যাম্পাসে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সব ধরনের নিপীড়ন দূর করতে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগেই পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হবে এবং যৌন নিপীড়ন বিরোধী কমিটিকে আরও কার্যকরভাবে পুনর্গঠন করা হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার ড. সাবিনা শরমিন বলেন, “আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ যেন অপরাধী না হয়, আবার কেউ যেন অপরাধের শিকারও না হয়। এরপরও কেউ অপরাধে জড়িয়ে পড়লে প্রশাসন তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।”

এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ও জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগই প্রথম এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে, যা প্রশংসনীয়। তবে ব্যক্তিগত আক্রোশ থেকে যেন কেউ এই আইনকে অপব্যবহার না করে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। আমাদের কথাবার্তা ও আচরণে শালীনতা বজায় রেখে যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বায়েজিদ আলী বলেন, “ফিন্যান্স বিভাগ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।”

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালার বিভিন্ন দিক এবং আইনি প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights