বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫নং ছাতইল ইউনিয়নে বিএনপির সহ-সভাপতি শফির উদ্দিন চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা। গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোবিন্দগঞ্জে প্রায় ৩ কোটি টাকার দুই গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান নান্দাইলে ঠিকাদার ও এলজিইডির উদাসীনতা: প্রাথমিক শিক্ষার ৫ কোটি টাকা ফেরত রামপালে দুর্বৃত্তদের হামলায় যুবক গুরুতর আহত, সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের সরকারি তথ্যে ‘সংকট নেই’, বাস্তবে রৌমারীর ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে তেলশূন্যতা: তেল না পেয়ে ফিরছেন শত শত বাইকার। দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে’ লাভলুর আহ্বানে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুর গাঁও এ মাদক বিরোধী কর্মশালায় মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব মোঃ ফখরুল ইসলাম আলমগীরঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁওয়ে পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেল দুই নারীর
/ ৪০ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেল দুই নারীর

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের পৃথক দুটি ঘটনায় এক নারী সড়ক দুর্ঘটনায় এবং অপর এক নারী পানিতে ডুবে মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) সকালে জেলার হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলার বটেরহাট এলাকার বাসিন্দা কাইতন বিবি (প্রায় ৫৫) আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থানের পাশে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের তেরকোনা গ্রামের বাসিন্দা মালেকা বেগম (প্রায় ৭৮), মৃত নাজিম উদ্দিনের স্ত্রী, পুকুরের পানিতে ডুবে মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করছিলেন তিনি। দৃষ্টিশক্তি কম থাকায় অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও তখন তিনি আর জীবিত ছিলেন না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
দুই পৃথক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights