
নানা ঘটনা ও আলোচনা-সমালোচনার পর অবশেষে আজ সোমবার সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দিচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি
সোমবার (১৩ জুলাই) সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তার দায়িত্ব বুঝে নেওয়ার কথা। আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জে।
রবিবার (১২ জুলাই) সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, সোমবার (১৩ জুলাই) সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে রবিবার (১২ জুলাই) তার সিলেট আসার কথা থাকলেও রাত ৯টা পর্যন্ত তিনি সিলেটে এসে পৌছান নি।
তিনি আরও বলেন, নতুন জেলা প্রশাসক সিলেটে পৌছালে সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্বে বসবেন। এরপূর্ব মূহুর্ত পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আব্দুল্লাহ আল মাম





