বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে ডিবি পরিচয়ে চিনি ডাকাতি, ১০ দিন পর গ্রেপ্তার
/ ৬৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন

রূপগঞ্জে ডিবি পরিচয়ে চিনি ডাকাতি, ১০ দিন পর গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনার ১০ দিন পর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ঢাকার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং পটুয়াখালীর দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।

রোববার বিকেলে রূপগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ২ জুলাই সোনারগাঁ থেকে সিলেটগামী ৩২০ বস্তা চিনি বহনকারী একটি ট্রাক রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে পৌঁছালে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একদল ডাকাত ট্রাকটি থামায়। পরে ট্রাকচালক ও তার সহকারীকে অজ্ঞান করে ট্রাকসহ পুরো চিনির চালান ছিনিয়ে নিয়ে যায় তারা।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, ডাকাতির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া চিনি আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

গ্রেপ্তার তিন আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights