বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে ঐতিহ্য থেকে নেতৃত্ব শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত
/ ৩৪ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে ঐতিহ্য থেকে নেতৃত্ব শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত
সফলতা অর্জনে শিক্ষার্থীদেরকে গবেষণা ও অ‍্যালামনাইদের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে
–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে ঐতিহ্য থেকে নেতৃত্ব শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী- ১ এ “Legacy to Leadership: A Celebration of Gratitude, New Beginnings, and Future Leaders” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দ‍্যেশ‍্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, জীবনে উন্নতি করতে হলে পড়াশোনার পাশাপাশি কঠোর পরিশ্রমী, দায়িত্বশীল, আন্তরিক এবং নৈতিকতার সাথে শৃংখলা মেনে সময়ানুবর্তী হতে হবে। তিনি আরো বলেন, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দক্ষ মানব সম্পদ তৈরির স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই লিডিং ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ ও উন্নত ক‍্যারিয়ার গড়তে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের অ‍্যালামনাইদের সাথে যোগাযোগ স্থাপন করার পরামর্শ প্রদান করেন তিনি। পরিশেষে তিনি লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ২০২৪-২০২৫ বছরের বিদায়ী কার্যকরী কমিটিকে ধন‍্যবাদ জানিয়ে বিবিএ ৬৯ এবং ৭০তম ব‍্যাচের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাব ফিফা ইনডোর চ‍্যাম্পিয়নশীপ ২০২৬ এ বিজয়ী দল টাইটেনকে অভিনন্দন এবং রানার আপ দল এলিট গ্ল‍্যাডিয়েটরসকে অংশগ্রহণের জন‍্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিক্ষার্থী শামিমা খাতুন কলি এবং
ফায়েজ মো. চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহ উপদেষ্টা মিসেস জয়নব সরকার এবং নবীন শিক্ষার্থীদের মধ‍্যে বিবিএ ৭০তম ব‍্যাচের নবীন শিক্ষার্থী মাহফুজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, বিভাগের অন‍্যান‍্য শিক্ষক, ক্লাব সদস‍্য এবং বিবিএ ৬৯ ও ৭০তম ব‍্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights