বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন পরিচয় পর্বের নামে জবি বাসে ‘র‍্যাগিং’, ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো জার্মানির ৩টি অত্যাধুনিক হেমোডায়ালাইসিস মেশিন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল ভালো ফলনের প্রথম শর্ত হলো উন্নতমানের বীজ নির্বাচন..আর এসএম সাজেদুল করিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা
/ ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:০৫ অপরাহ্ন

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ -১৬.০৭.২৬
৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ম্যানেজারকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত ও সংবর্ধিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংস্থা কার্যালয়ে এই পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের হয়ে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন অ্যাথলেট আদিলা আক্তার অনিকা, ইতি রানী ও রাব্বি ইসলাম। এর মধ্যে আদিলা আক্তার অনিকা দুটি ইভেন্টে রৌপ্য পদক, ইতি রানী উচ্চ লম্ফে (হাই জাম্প) রৌপ্য পদক এবং রাব্বি ইসলাম লং জাম্পে রৌপ্য পদক অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছেন। খেলোয়াড়দের এই সাফল্যের নেপথ্য কারিগর দলীয় কোচ রেজাউল করিম রাজু এবং ম্যানেজার ওয়াজেদ আলী ঝিনুককেও অনুষ্ঠানে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
কৃতি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমাদের সন্তানেরা জাতীয় পর্যায়ে যে গৌরব বয়ে এনেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই অ্যাথলেটরাই আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনকে নেতৃত্ব দেবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজমুল হুদা লাকু, নাজমুন নাহার বিউটি সহ স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলায় অ্যাথলেটিক্সের ধারা সচল রাখতে এবং নতুন প্রতিভা অন্বেষণে জেলা ক্রীড়া সংস্থাকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights