বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জকসু সদস্য সাম্যের উদ্যোগে স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত
/ ১৩৬ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

জকসু সদস্য সাম্যের উদ্যোগে স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা, মানসিক সুস্থতা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্যের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অতিথি সংস্থা হিসেবে অংশগ্রহণ করে আশ্বাস হেলথ।

কর্মশালার প্রধান বক্তা ছিলেন ফাতেমা শাহরিন, সাইকোলজিস্ট, আশ্বাস হেলথ এবং আইসিডিডিআরবির সিনিয়র রিসার্চ এসিস্ট্যান্ট। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থীও।

কর্মশালায় স্ট্রেসের কারণ, লক্ষণ, প্রকারভেদ, মানসিক ও শারীরিক প্রভাব এবং বৈজ্ঞানিক উপায়ে স্ট্রেস নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন, একাডেমিক চাপ, সময় ব্যবস্থাপনা এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন বাস্তবসম্মত পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো সেশনজুড়ে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে আলোচনায় যুক্ত হন এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের অভিজ্ঞতা ও বিভিন্ন জিজ্ঞাসার উত্তর পাওয়ার সুযোগ পান।

উদ্যোক্তা মো. সাদমান আমিন সাম্য বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে এবং একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

আশ্বাস হেলথের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক এমন উদ্যোগ তাদের ব্যক্তিগত, সামাজিক ও একাডেমিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বিনামূল্যের কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে আরও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights