
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে, সন্ধানের অনুরোধ।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
জনাব মো জাহাঙ্গীর আলমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) হারিয়ে গেছে। গত কয়েকদিন আগে দৈনন্দিন কাজে বাইরে বের হওয়ার পর অসাবধানতাবশত কার্ডটি কোথাও পড়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কার্ডটির কোনো সন্ধান মেলেনি। সরকারি ও ব্যক্তিগত জরুরি কাজের জন্য এই পরিচয়পত্রটি অত্যন্ত প্রয়োজনীয় হওয়ায় কার্ডটির মালিক বর্তমানে বেশ দুশ্চিন্তায় রয়েছেন।
এমতাবস্থায়, কোনো সহৃদয় ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তি যদি উক্ত জাতীয় পরিচয়পত্রটি পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করে তা ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আপনার একটি ছোট সহযোগিতা কার্ডের মালিককে বড় ধরনের হয়রানি থেকে রক্ষা করতে পারে।
যোগাযোগ: +880 1345-155992





