
ঠাকুর গাঁও জেলার
রানীশংকৈলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি—
“রানীশংকৈল ডিগ্রি কলেজ জাতীয়করণ
স্টাফ রিপোর্ট
সাহা আলী প্রধান
রাণীশংকৈল
ঠাকুর গাঁও।
আজ শনিবার, ১৮ জুলাই ২০২৬, এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে সরাসরি আবেদন জানালে তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র প্রস্তুত করার পরামর্শ প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব ফরহাদ আজাদসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সম্মানিত সংসদ সদস্যগণ এবং দলীয় নেতৃবৃন্দ।
সভায় রানীশংকৈলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রাণের দাবি তুলে ধরার সুযোগ হয়। রানীশংকৈল ডিগ্রি কলেজ জাতীয়করণের বিষয়ে পাওয়া এই ইতিবাচক আশ্বাস আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক।
আশা করি, প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অচিরেই রানীশংকৈলবাসীর দীর্ঘদিনের এই ন্যায্য দাবি বাস্তবায়িত হবে বলে আশা করছেন এলাকার মানুষ।
বিজয় ২৪ টিভি
সাহা আলী প্রধান
স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল
ঠাকুর গাঁও।





