
তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার মুন্তাখাবুস সিয়র পাঠচক্র ও মতবিনিময় সভা সম্পন্ন।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলাধীন সদর পূর্ব উপজেলা আয়োজিত মুন্তাখাবুস সিয়র পাঠচক্র ও সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা গত ১৮ জুলাই, ২০২৬ ঈসায়ী, শনিবার, বিকাল ৩ ঘটিকায়, সিরাজুল ইসলাম আলিম মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
পাঠচক্র ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারন সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা।
সিলেট সদর পূর্ব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত খাঁন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহা.শরিফ উদ্দিন, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ সভাপতি মুহা. আব্দুল মান্নান, সদর উপজেলা আল ইসলাহ’র সভাপতি ক্বারী মাওলানা নুরুল হক, সহ-সভাপতি মাওলানা আবুল লেইছ, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা আবুল বাসার, মোগলগাঁও ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুহিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাবেক অফিস সম্পাদক রুকন উদ্দিন, সহ-অফিস সম্পাদক আলমগীর হোসাইন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, ছাবিল আহমদ, সদর পূর্ব উপজেলার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক।
এতে আরো উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক রাকিব আলী, রাসেল আহমদ, পাবেল আহমদ ফারহান, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, জয়নাল আবেদীন, মারুফ আহমদ, প্রচার সম্পাদক আব্দুল আজিজ সামাদ, সহ-প্রচার সম্পাদক ইসলাম উদ্দিন, অফিস সম্পাদক দিলওয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক খায়রুল আহমদ, আব্দুল হক, সদস্য- নুরুজ্জামান ইসলাম, জুবায়ের রুহি, রাহিম আহমদ, আব্দুল মুকিত, আজিজুল মুজাক্কির, আহমেদ মাহিম, মিনহাজুল আমিন, নজমুদ্দিন মিনহাজ, আব্দুল লতিফ, আলী রাজ, জামিল আহমদ প্রমুখ।





