মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কুড়িগ্রামে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
প্রচেষ্টা সংগঠনের উদ্দগ্যে বৃক্ষরোপনের মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন অনুষ্টিত হল.
/ ৭৩ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

প্রচেষ্টা সংগঠনের উদ্দগ্যে বৃক্ষরোপনের মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন অনুষ্টিত হল…. ….

মোমিন আলি লস্কর জয়নগর:-
আজ ইংরেজি ১৯ শে জুলাই, রবিবার দুপুর তিনটে থেকে দক্ষিন চব্বিশ পরগনার জয়নগর ১ নং ব্লকের চালতাবেড়িয়া বামনগাছি গ্রাম সংলগ্ন এলাকার ডোঙ্গাঘাটার মোড়ে “*প্রচেষ্টা*” -র (একটি অরাজনৈতিক স্বেচ্ছসেবী সংগঠন) পক্ষ থেকে সারাবছর জুড়ে অন্যান্য কর্মসূচির পাশাপাশি একটি স্থায়ী ফ্রি ক্লিনিক এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়।এখানে নিয়মিত প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার এলাকার যেকোনো রোগী বিনামূল্যে (কোনো ডাক্তার ফি ছাড়াই) প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ স্বনামধন্য ডাক্তারবাবু দের কাছে চিকিৎসা পরামর্শ পেতে পারেন।সংগঠনের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিত্ব রা ২০২২ সাল থেকে তাঁদের সংগঠনের নানা গঠনমূলক পথচলা ব্যক্ত করেন।শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক জনকল্যাণ কে প্রাধান্য দিয়ে সংগঠন টি ২০২২ থেকে পথচলা শুরু করে।তারপর থেকে অনবরত গঠনমূলক কর্মসূচি গৃহীত এবং সম্পাদিত হয়ে আসছে।২০২৬ সালের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আজকেও একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিয়ে স্থায়ী ফ্রি ক্লিনিক শুরু করেছে সংগঠন টি।
উপস্থিত ছিলেন প্রচেষ্টা সংগঠনের সভাপতি আব্দুল লতিফ হালদার, সম্পাদক আব্দুল আরিফ লস্কর , সহ সভাপতি আব্দুর রহমান সরদার , এলাকার বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী সেলিম উদ্দিন মোল্লা , ব্যবসায়ী মানোয়ার হোসেন লস্কর,ডাক্তার কুতুব উদ্দিন হালদার সহ অনেকে।এছাড়া সংগঠনের অন্যতম নিয়মিত সদস্য বিএসএফ জওয়ান আব্দুল মান্নান মোল্লা ।ডাক্তার বাবু দের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আকরাম হোসেন মোল্লা, ডাঃ আমিরউল্লা গায়েন, ডাঃ এনামুল হালদার,ডাঃ পিন্টু মন্ডল, ডাঃ নুর আলম মোল্লা প্রমুখ। তাঁরা তিন ঘণ্টার অধিক সময় দিয়ে অসংখ্য রোগী কে চিকিৎসামূলক পরামর্শ প্রদান করে সর্বদা মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights