বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
​ইসলামপুরে চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষের জের: বাড়ীতে মধ্যরাতে পৈশাচিক হামলা ও লুটপাট ​
/ ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:২১ অপরাহ্ন

​ইসলামপুরে চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষের জের: বাড়ীতে মধ্যরাতে পৈশাচিক হামলা ও লুটপাট
​

শরিফ মিয়া ইসলাম পুর জামাল পুর,,

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা আমতলী গ্রামের সোলায়মান হক গংরা মঙ্গলবার গভীর রাতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ জয়নাল আবেদীন ও নজরুল ইসলামের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে সাড়ে সাত লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কারসহ দুইটি গরু লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

সরে জমিন ঘুরে জানাগেছে, ছাগলে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে গত ১৫ জুলাই দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা আমতলী গ্রামের সোলায়মান হক গংরা তাদের প্রতিবেশী জয়নাল গংগদের সাথে প্রথমে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এরই একপর্যায়ে ওইদিনই উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ওই ঘটনায় জয়নাল আবেদীন ও তার ভাই নজরুল ইসলাম বাদশা সহ উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়। তন্মধ্যে গুরুতর আহত জয়নাল আবেদীন ও তার ভাই নজরুল ইসলাম বাদশাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। তখন থেকেই আহত জয়নাল আবেদীন এবং নজরুল ইসলাম বাদশা উভয়েই জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এতে ক্ষিপ্ত হয়ে সোলায়মান হকের নেতৃত্বে সোনা মিয়া, আইয়ুব আলী মন্ডল, আমির মন্ডল, তারা মন্ডল, সোহাগ মন্ডল,আব্দুল জলিল ও মূলে মন্ডলসহ বিশ পঁচিশ জনের একটি গ্রুপ গতকাল মঙ্গলবার গভীর রাতে আবারো প্রতিবেশী জয়নাল ও নজরুল ইসলাম বাদশার বাড়ীতে অতর্কিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে। ওই হামলা চলাকালে সন্ত্রাসীরা নজরুল ইসলাম বাদশার পুত্র বাবু মিয়াকে বেধরক পিটিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয় এবং বাবু মিয়ার মা নাজমা আক্তারকে হাত পা বেঁধে ঘরের মেঝেতে ফেলে রাখে। পরে ওই সন্ত্রাসীরা নজরুল ইসলাম বাদশা ও জয়নাল আবেদীনের ঘরে ভাঙ্গচুর ও লুটপাট চালায়।

এ ঘটনায় আহত নাজমা আক্তার জানান,সন্ত্রাসীরা তাকে বেঁধে মেঝেতে ফেলে রেখে তাদের ঘরে থাকা আসবাব পত্র ভাঙ্গচুর করেছে এবং স্টিলের একটি বড় ট্রান্ক ভেঙ্গে সাড়ে সাত লক্ষ টাকা এবং আড়াই ভরি স্বর্ণের অলঙ্কার লুটে নিয়ে গেছে।

এ ছাড়াও একই ঘটনায় আহত বাবু মিয়া জানান, তার মা নাজমা আক্তারকে বেঁধে রেখে এবং স্ত্রী লিমা আক্তারকে গলায় ছুড়ি ধরে জিম্মি করে রেখেছিল। ওই সময় সন্ত্রাসীরা ঘরে ভাঙ্গচুর করে সাড়ে সাত লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও জমির কাগজপত্র লুটপাট করেছে এবং দুইটি বড় গরু জোরপূর্বক টেনে নিয়ে গেছে।
এ ব্যাপারে অভিযুক্ত সোলায়মান ও তাদের সহযোগীদের বাড়ীতে গিয়ে দুইজন মহিলা ও তিনজন শিশু ছাড়া কোন পুরুষ মানুষকে পাওয়া যায়নি। তবে এ ঘটনা সম্পর্কে সোলায়মান হকের স্ত্রী রিক্তা বেগম জানান,তার স্বামী সোলায়মান হক জামালপুরে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল গভীর রাতে গন্ডগোলের পর থেকে তাদের বাড়ীর সবাই কোথায় গিয়েছে তা তিনি জানেন না বলেও জানিয়েছেন।

হামলা ও লুটপাট গরু চুরির ঘটনার বিষয়ে তারা মন্ডল সঙ্গে একাধিকবার মুঠোফোন যোগাযোগ করা হলে তাহাকে পাওয়া যায়নি।

ইসলামপুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক বলেন, সাপধরী ইউনিয়ন কাঁশারীডোবা এলাকার ডাকাতির অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights