বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক,
/ ১১০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক,

​ গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

অপরাধ দমন, জনবান্ধব সেবামূলক পুলিশিং এবং চমৎকার নেতৃত্ব দিয়ে পুরো জেলায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

​গত রোববার (১৯ জুলাই) সকালে গাইবান্ধা পুলিশ লাইনসের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ গৌরবময় সম্মাননা প্রদান করা হয়। এক বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা স্মারক ও বিশেষ পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানায় যোগদানের পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণ, দূরদর্শী নেতৃত্বে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন এবং পরোয়ানা (ওয়ারেন্ট) তামিলে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন ওসি মোজাম্মেল হক। তার সার্বিক তদারকিতে গোবিন্দগঞ্জে সাধারণ মানুষের জন্য ‘জনবান্ধব পুলিশিং’ বাস্তবে রূপ নিয়েছে, যা পুরো জেলা পুলিশে প্রশংসিত হয়েছে।
​সম্মাননা প্রাপ্তির পর এক ভাবাবেগপূর্ণ প্রতিক্রিয়ায় ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন- “এই অর্জন আমার একার নয়; এটি গোবিন্দগঞ্জ থানার প্রতিটি কর্মকর্তা ও চৌকস পুলিশ সদস্যের দিনরাত পরিশ্রমের ফল। আমাদের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই আস্থা ও সম্মাননা সামনের দিনগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
থানাজুড়ে আনন্দের জোয়ার ও ফুলেল সংবর্ধনা:
উপহার ও সম্মাননা নিয়ে রাতে গোবিন্দগঞ্জ থানায় পৌঁছালে ওসি মোজাম্মেল হককে এক ভালোবাসাময় সংবর্ধনা দেওয়া হয়। থানার কর্মকর্তা ও সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান।
​উক্ত আনন্দঘন মুহূর্তে উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান গাইবান্ধা সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার, উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মীর কায়েশসহ অন্যান্য চৌকস পুলিশ কর্মকর্তারা। উপস্থিত ঊর্ধ্বতন ও সহকর্মীবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ওসি মোজাম্মেল হকের দূরদর্শী নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশি সেবাপ্রদানে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights