
গণভোটের গণরায় ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লামাকাজী ইউনিয়নে লিফলেট বিতরণ।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
২০ জুলাই ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকে আগামী ২৫ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে লামাকাজী ইউনিয়নের লামাকাজী বাজার পয়েন্টে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর ও লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, জামায়াত নেতা জুয়েল আহমেদ, মাও: গোলাম কিবরিয়া,মোহাম্মদ আবু তাইয়্যিব ফিরদাউস , আলী আহমেদ, সুজন মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল খালিক, আব্দুল মুমিন কালা, ফয়সাল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ লিফলেট বিতরণের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আগামী ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।





