শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুর গয়হাটা ঘুনি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত। প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গায় ১০ টন সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেলপার আটক বরুড়া জমি সংক্রান্ত বিরোধে একজন খুন,আটক ইউপি মেম্বার জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব বরুড়া কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা গাইবান্ধায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে ৪ ঘণ্টা অবরোধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার
/ ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে ৪ ঘণ্টা অবরোধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

আল শাহরিয়া আমিন
নড়াইল জেলা, প্রতিনিধি

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।
আগামী ৭ দিনের মধ্যে আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশু কন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে চার্জশীট দেয়াসহ ৭ দফা দাবিতে নড়াইলের দত্তপাড়া এলাকায় বেনাপোল ঢাকা সড়ক ৪ ঘন্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী।

এ সময় এলাকাবাসী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ ৭ দফা দাবি করেন।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আগামী ৭ দিনের মধ্যে চার্জশীট প্রদান সহ ৩০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তার আশ্বাসের ভিত্তিতে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী।

এ সময় নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশুটি বিকাল ৫ টার দিকে নিখোঁজ হয়। খোঁজাখুজির এক পর্যায়ে একই গ্রামের পার্শ্ববর্তী রবিউল ইসলামের বাড়ির ঘরের ভিতরে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনেন কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত রবিউল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮ টার দিকে অভিযুক্ত রবিউল দত্তপাড়া বাসষ্টান্ড এলাকায় আসলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে নিয়ে আসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights