সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভারতে যাওয়ার পথে সন্দেহে কোটালীপাড়ার জোহরের কান্দি গ্রামের ৬ জন আটক ১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার, ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। ফেসবুকে অশালীন মন্তব্য ও লেখালেখির অভিযোগ, আইনানুগ ব্যবস্থা চায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক: ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা।
/ ২১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ন

সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছেন ব্যবসায়ীরা। নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন ও নয়াসড়ক এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নগরের নয়াসড়কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নিহার কুমার রায়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নগরবাসীর সেবা করতেই আমি দায়িত্ব নিয়েছি। সিলেটকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তর করতে আমরা কাজ করছি। জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ড্রেন ও ছড়া পরিষ্কার, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং অবৈধ দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে কাজ চলছে।”

তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। ড্রেন ও ছড়ায় ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া সুন্দর ও জলাবদ্ধতামুক্ত সিলেট গড়ে তোলা সম্ভব নয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বি আওলাদ হোসেন, বিনীত কুমার চক্রবর্তী বলাই, সুব্রত রঞ্জন সেন, আশরাফ হোসেন সাহেদ, নজরুল হোসেন, আমিনুল আহাদ চৌধুরী ফাহিম, রুম্মা আহমদ এবং ইসমাইল হোসেন খোকন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, নয়াসড়ক অ্যাসোসিয়েশনের রতন রায়, শহিদুল হক সোহেল, কাজী হাসান মাহি, জুনেদ আহমদ, সাইদুর রহমান রাজ, সাদ্দাম হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

অনুষ্ঠানের শুরুতে ব্যবসায়ীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দিয়ে সিসিক প্রশাসককে সংবর্ধনা জানান। পরে নয়াসড়ক এলাকার সার্বিক উন্নয়ন, যানজট নিরসন, পরিচ্ছন্নতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসকের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। প্রশাসক সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights