
ঠাকুর গাঁও জেলার পীরগনজ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ
মোঃ আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদ।
এ সময় বক্তব্য দেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইকবাল হোসেন প্রামাণিক, দেওয়াননগর বিজিবি কোম্পানির কমান্ডার জামাল হোসেন, উপজেলা জামায়াতের আমির বাবুল আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।





