বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জবাসীর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দিপু ভুঁইয়ার
/ ১০৯ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

রূপগঞ্জবাসীর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দিপু ভুঁইয়ার

সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবনিযুক্ত রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোলাকান্দাইল এলাকায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসভবনে আয়োজিত সভায় রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি দিপু বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ইউনিয়নকে বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা হয়েছে। পূর্বাচল প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় জনগণের স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয়নি। এতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ এখনও ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

তিনি বলেন, রূপগঞ্জ, কায়েতপাড়া ও দাউদপুর ইউনিয়নকে ঢাকার প্রশাসনিক আওতায় নেওয়ার উদ্যোগের বিষয়ে রূপগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রয়োজন হলে আন্দোলনেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রূপগঞ্জবাসীর স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ইউনিয়নের উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights