বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইচডিডিএস-এর চতুর্থ বার্ষিক বিতর্ক কর্মশালা সম্পন্ন
/ ৮৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইচডিডিএস-এর চতুর্থ বার্ষিক বিতর্ক কর্মশালা সম্পন্ন

​জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির (এইচডিএস) উদ্যোগে সফলভাবে চতুর্থ বার্ষিক বিতর্ক কর্মশালা-২০২৪ সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের ৩২৫ নং কক্ষে সারা দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

​সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির মডারেটর আবুল বাশার নাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোকসানা আক্তার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তানভীর আনজুম বিশ্বাস।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ” আমি মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অন্যতম প্রাণ অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের এই ডিবেটিং সোসাইটি। ডিবেটিং সোসাইটি যেন ইতিহাস বিভাগের সুনাম ও পরিচয়কে ধারণ করে।”

​বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আজকে এই বিশ্ববিদ্যালয় ২০টা বছর পার হচ্ছে, কিন্তু সেভাবে একটা সাংস্কৃতিক পরিবেশ গড়ে ওঠেনি। কারণ এভাবে আমরা বিশ্ববিদ্যালয়টিকে প্রমোট করতে চাইনি। কিন্তু এটাই উপযুক্ত সময় যে, আমরা এই বিশ্ববিদ্যালয় ও বিভাগকে সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত করতে পারি। হিস্ট্রি ডিপার্টমেন্ট যদি এসব পদক্ষেপ না নেয় তবে কারা নিবে?”
ভবিষ্যতে ইতিহাস বিভাগে ফিল্ম সোসাইটি ও সাহিত্য ক্লাব চালুর আহ্বান জানানোর পাশাপাশি ডিবেটিং সোসাইটির জন্য বিভাগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

​বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের মডারেটর আবুল বাশার নাহিদ নবীনদের উৎসাহিত করে বলেন, “যারা একেবারেই নবীন, যারা মাত্রই শিখছেন, আশা করছি আপনারা এটা অব্যাহত রাখবেন। ক্লাবের যদি একাধিক ভালো টিম থাকে তবে বিভাগ ও টিম উভয়ই শক্তিশালী হয়। নবীন যারা আছেন, আপনারা বেশি বেশি বিতর্ক করবেন এবং বিভাগের সুনাম বয়ে নিয়ে আসবেন সেটাই প্রত্যাশা।”

​উল্লেখ্য, সারা দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্ক ও যুক্তিবাদী চিন্তার বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights