মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু। সাংবাদিক সুরুজ আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত জরুরি মেশিন বিক্রয় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু।
/ ৩৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু।

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান
গফরগাঁও, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামে চুরির অপবাদে নাতিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে হামলায় নবী হোসেন মৃধা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রবিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​স্থানীয় সূত্র ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চুরির অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ব্যক্তি নবী হোসেন মৃধার নাতিকে আটক করে মারধর করতে থাকে। নাতিকে রক্ষায় বৃদ্ধ নবী হোসেন এগিয়ে গেলে অভিযুক্তরা তার ওপরও চড়াও হয় এবং মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

​নিহতের ভাতিজা জলিল মিয়া অভিযোগ করে বলেন, “আমার চাচার নাতিকে চুরির অভিযোগে কয়েকজন বেধড়ক মারধর করছিল। চাচা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। পরে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

​ঘটনার পর স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় নবী হোসেনকে উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মৌসুমী আক্তার জানান, ইসিজি পরীক্ষার মাধ্যমে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

​খবর পেয়ে পাগলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি ও ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে। বর্তমানে নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতিমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের তথ্যের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এ মর্মান্তিক ঘটনার পর থেকে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights