মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু। সাংবাদিক সুরুজ আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত জরুরি মেশিন বিক্রয় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত
/ ১৪ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

উপশাখা মজবুতিকরণ ও পাঠাগার সমৃদ্ধকরণ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীলদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোঃ আনিস আহমেদ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ আল আমিন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ রাজিবুর রহমান পলাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আদর্শিক, সাংগঠনিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে উপশাখাকে আরও কার্যকর ও গতিশীল করে গড়ে তুলতে হবে। পাশাপাশি পাঠাগারভিত্তিক জ্ঞানচর্চা বাড়িয়ে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ মিঞা উমর কাজী। তিনি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, নিয়মিত অধ্যয়ন এবং সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ঠাকুরগাঁও জেলা সভাপতি মোঃ মতিউর রহমান, মোঃ আবু সুফিয়ান, মোঃ রাশিদুল ইসলাম এবং মোঃ সাদেকুল ইসলাম মুন্না। এছাড়াও জেলা, উপজেলা ও উপশাখা পর্যায়ের দায়িত্বশীলরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপশাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, পাঠাগারকে জ্ঞানচর্চার কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দায়িত্বশীলদের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত দায়িত্বশীলরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights